আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে যে অ্যাপটির ব্যবহার সবচেয়ে বেশি, সে অ্যাপ-ব্রাউজার ঘেঁটে পৌঁছে যেতে পারবেন একটি বিশেষ গন্তব্যে। স্ক্রলিং, রিয়াকশন, কমেন্ট, চ্যাটিং সবই চলে মার্ক জুকারবার্গের তৈরি ফেসবুক অ্যাপে। আবার অ্যাপটি দিয়েই মিটিয়ে ফেলতে পারেন দরকারি একটি চাহিদাও।